News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাহুল গান্ধী একজন ‘অশিক্ষিত অসার ব্যক্তি’, ‘বংশবাদ রাজনীতি’ সম্পর্কিত এক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন হিমন্তবিশ্ব
Image

রাহুল গান্ধী একজন ‘অশিক্ষিত অসার ব্যক্তি’, ‘বংশবাদ রাজনীতি’ সম্পর্কিত এক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন হিমন্তবিশ্ব

রাহুল মনে করেন বিসিসিআই বিজেপির একটি শাখা

গুয়াহাটি১৮ অক্টোবর (হি.স.) : রাহুল গান্ধীকে একজন ‘অশিক্ষিত অসার ব্যক্তি’ বলে কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ‘বংশবাদ রাজনীতি’ সম্পর্কিত রাহুল গান্ধীর এক মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক ড. শর্মা।

হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘অমিত শাহের ছেলে বিজেপির কেউ নন, তিনি রাজনীতির বাইরে। অথচ তাঁর (রাহুল) গোটা পরিবার কংগ্রেসি, কেবল কংগ্রেসিই নয়, বংশ পরম্পরায় কংগ্রেসের শীর্ষ পদ আঁকড়ে আছেন রাহুলরা। তিনি নিজে, তাঁর বাবা, মা, ঠাকুরমা, দাদু, বোন, ভগ্নিপতি সকলেই কংগ্রেসি। এ সব যদি জেনেও না-জানার ভান করেন, বা অস্বীকার করেন, তা-হলে বলতে হবে তিনি (রাহুল) একজন অশিক্ষিত জ্ঞানশূন্য অসার ব্যক্তি।’

তিনি বলেন, ‘বংশবাদী রাজনীতির কথা বলার আগে রাহুল গান্ধীকে আগে এর অর্থ জানতে হবে। যদি একটি পরিবারের প্রত্যেকেই রাজনীতিতে থাকে এবং একটি দলকে নিয়ন্ত্রণ করে, সেখানে তিনি তো তাঁর মতোই দেখতে পাবেন। একজন অশিক্ষিত অসার ব্যক্তির কাছে আর কী আশা করা যেতে পারে? হিমন্তবিশ্ব বলেন, রাহুল গান্ধী এতটাই জ্ঞানশূন্য ব্যক্তি যে তিনি মনে করেন বিসিসিআই বিজেপির একটি শাখা।’

মূলত গতকাল মিজোরামের আইজলে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বংশবাদী রাজনীতি নিয়ে ভারতীয় জনতা পার্টির নিন্দা করত গিয়ে দলের শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঠুকতে গিয়ে তাঁর ছেলের প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। রাজবংশের রাজনীতি নিয়ে বিজেপি কংগ্রেসকে নিশানা করে, এ সম্পৰ্কে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিত শাহ, রাজনাথ সিং, অনুরাগ ঠাকুরের প্রসঙ্গ টেনে আনেন রাহুল। তিনি বলেছিলেন, ‘অমিত শাহের ছেলে কী, তিনি কী করেন? রাজনাথ সিংয়ের ছেলে কী করেন? শুনেছি, অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট চালাচ্ছেন। দয়া করে আপনারা (সাংবাদিক) বিজেপির দিকে একটু তাকান। অনুরাগ ঠাকুরের মতো তাঁদের অনেক সন্তানই রাজবংশীয়।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top