News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খাদ্য দপ্তরের অভিযান রেশন দোকানে, আটক বেশ কয়েকটি
Image

খাদ্য দপ্তরের অভিযান রেশন দোকানে, আটক বেশ কয়েকটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর : অসাধু ব্যবসায়ীদের কারণে অনিয়মে ছেয়ে গেছে রাজ্যের বাজার। বুধবার সকালে খাদ্য দপ্তরের একটি প্রতিনিধি দল প্রতাপগড়  এলাকায় অভিযান চালায়। সেখানে একটি রেশন দোকানের মধ্যে সমস্ত ব্যবস্থাপনা সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখেন প্রশাসনিক প্রতিনিধি দল। পাশাপাশি গ্রাহকদের সঠিকভাবে রেশন সামগ্রী মিলছে কিনা সে বিষয়টাও যাচাই করেন প্রতিনিধি দল। পরবর্তী সময় আইজিএম চৌমুহনী এলাকায় বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে ডোমেস্টিক সিলিন্ডার আটক করে প্রতিনিধি দলটি। পরবর্তী সময়ে এ বিষয়ে এক আধিকারিক জানান, দূর্গাপূজাকে সামনে রেখে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। বেশ কয়েকটি ডোমেস্টিক সিলিন্ডার আটক করা হয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট থেকে। যারা বেআইনিভাবে সিলেন্ডারগুলি ব্যবহার করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আধিকারিক। প্রতিনিধি দলের আধিকারিকরা আরো জানিয়েছেন,  মঙ্গলবার বিটার বন এলাকায় গিয়ে একটি রেশন শপের মধ্যে চাল এবং আটার ব্যাপক গড়মিল পাওয়া যায়। সাথে সাথে সেই রেশন শপটি বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি। এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন  প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া আধিকারিক।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top