আগরতলা, ১৮ অক্টোবর: রাজ্য সরকারের পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার জন্য আবেদন রাখা হয়েছিল। এরই অঙ্গ হিসেবে আজ রামনগর ৫ নং মুক্তি সংঘ ক্লাবের উদ্যোগে সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয়েছে। এদিন সচেতনতামূলক প্রচারে অংশগ্রহণ করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র বলেন, প্লাস্টিক ব্যাগ ব্যবহার কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। এবছর প্রত্যেকটি পুজোর উদ্যোক্তাদের কাছেই অনুরোধ রাখা হয়েছে প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ করার দাবি সম্মিলিত বিভিন্ন প্রচার করার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে রামনগর ৫ নং মুক্তি সংঘ সচেতনতামূলক প্রচারের আয়োজন করেছে।
এদিন তিনও আরও বলেন, এবছরের ওই সংঘের পূজা উদ্যোক্তা হচ্ছেন এলাকার মহিলারা।

