ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। ব্যাপক সাড়া। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত তৃতীয় বর্ষ অপর্ণা দত্ত স্মৃতি প্রাইজমানি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার। ১-৬ নভেম্বর হবে আসর। এন এস আর সি সি-র যোগা হলঘরে। ওই আসরে অংশ নিতে আপাতত দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১২৫ জন দাবাড়ু এন্ট্রি নিয়ে নিয়েছেন। অংশ নেওয়া দাবাড়ুদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রদীপ তেওয়ারি (১৮৫৪), রাহুল সোরম সিং(১৮২৩), অজয় কুমার রাই (১৮০৬), রাজদীপ দাস (১৭৬৮), কিষান কুমার (১৭৬৬), আর্শিয়া দাস (১৭০৬) এবং স্নেহাল দাস (১৬৯২) প্রমুখ। জানা গেছে, কলকাতা, দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে আরও প্রতিভাবান দাবাড়ুরা আসরে অংশ নেবেন। ৩০ অক্টোবর আসরে অংশ নেওয়ার শেষ দিন। রাজ্যে থেকেই কম খরচে আন্তর্জাতিক মানের দাবার আসরে ত্রিপুরার দাবাড়ুদের খেলার সুযোগ করে দিয়েছে মেট্রিক্স চেস আকাদেমি। অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত-র (৭০০৫২৯১৯৭৬) কাছে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে।
2023-10-17

