News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ব বিদ্যালয়, এক লব্য পরিসরে প্রাক শারদোৎসব উদযাপিত
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ব বিদ্যালয়, এক লব্য পরিসরে প্রাক শারদোৎসব উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর : আজ লেম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ব বিদ্যালয়, এক লব্য পরিসরে প্রাক শারদোৎসব উদযাপিত হয়েছে। এদিন ধর্মশাস্ত্র বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২ টায় “উত্তর পূর্ব ভারতের দুর্গাপূজার ঐতিহ্য, উৎপত্তি ও বিকাশ” বিষয়ের উপর অধিবেশনের আয়োজন করা হয়েছিল। যাতে সংস্কৃত বিভাগ থেকে ডঃ অনিল কুমার আচার্য, ডঃ বি আর আম্বেদকর কলেজের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাশাস্ত্র বিভাগের প্রধান ডঃ বি.পি.এম শ্রীনিবাস এবং ধর্মশাস্ত্র বিভাগের প্রধান ডঃ মনোজ কুমার সাহু মহাপাত্র। এদিনের সম্পূর্ণ অধিবেশনের সভাপতিত্ব করেছেন একলব্য ক্যাম্পাসের ভারপ্রাপ্ত নির্দেশক অধ্যাপক অবধেশ কুমার চৌবে।

এদিন দুপুর ২ টায় পরিসরের সভাগারে দ্বিতীয় অধিবেশনে দুর্গাপূজার থিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আধ্যাপক, অধ্যাপিকা সহ কর্মচারী সদস্যরা।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top