News Flash

  • Home
  • দেশ
  • পুনর্ভবা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের
Image

পুনর্ভবা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

তপন, ১১ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের তপনের পুনর্ভবা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার দুপুরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশবাহিনী মোতায়ন করা হয় জেলা প্রশাসনিক ভবন চত্বরে।

এদিন মূলত গ্রামের মহিলারা সেতুর দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হন। বালুরঘাট স্টেশন থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে আসেন। এরপর তাঁরা বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বজরাপুকুর এবং নয়াবাজার বজরাপুকুর এলাকায় পুনর্ভবা নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরে নৌকার উপর ভরসা করতে হয় এলাকাবাসীদের। পার্শ্ববর্তী তপন এবং গঙ্গারামপুর ব্লকের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত ওই পথে। এদিকে, সম্প্রতি নৌকাও ঠিকমতো মেলে না বলে অভিযোগ। বহুদিন ধরে নেতা মন্ত্রীরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও, তা এখনও বাস্তব রূপ নেয়নি। তাই ক্ষোভে এদিন বিক্ষোভ শামিল হন কয়েকটি গ্রামের শতাধিক মহিলা। পরে গ্রামবাসীদের প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Releated Posts

‘গুজব’ ঘিরে পাঞ্জাবের আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অশান্তি, হাইওয়ে অবরোধ

চণ্ডীগড়, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘গুজব’কে কেন্দ্র করে পাঞ্জাবের জলন্ধরের উপকণ্ঠে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে…

ByByNews Desk Sep 27, 2026

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top