ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত স্থির হয়েছে, সন্তোষ ট্রফিতে ত্রিপুরা দল খেলবে। শুধু তাই নয়, যে করেই হোক টি এফ এ-র পক্ষ থেকে ২২ সদস্য বিশিষ্ট রাজ্য দলের নামও ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সন্তোষ ট্রফির জন্য রাজ্যদলের ফুটবলারদের নাম ঘোষণা করলেও যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার ঘোষণা করেছেন অফিসিয়াল চারজনের নাম। সন্তোষ ট্রফিতে রাজ্য দলটি হল: জয় কিষান ঘাষি, অলক জমাতিয়া, রাজ চন্দ্র জমাতিয়া, বিশাল জমাতিয়া, চুকথার জমাতিয়া, রজনীকান্ত ত্রিপুরা, বিকন চাকমা, হাইয়ুং জমাতিয়া, লাল ভেংগা ডার্লং, সঞ্জীব শীল, লাইসরাম সুরজ মাইতি, এথেঙ্গবাম সুরজ সিং, মনীশ দেববর্মা, মইনুদ্দিন, পহর দেববর্মা, সমরজিৎ দেববর্মা, ইমরান হোসেন, ভক্তিপদ জমাতিয়া, বিলাস দেববর্মা, আজমল রিয়াজ, বীরু দেববর্মা, রাজিব সিংহ। অফিসিয়াল: হেড কোচ দীনেশ কুমার প্রধান, এসিস্ট্যান্ট কোচ আবু তাহের, গোলকিপার কোচ ইন্দ্রনীল ঘোষ, ম্যানেজার আবু তাহের মজুমদার। উল্লেখ্য, ফুটবলার ও অফিসিয়াল সহ ২৬ সদস্য বিশিষ্ট রাজ্য দল আগামী ১১ অক্টোবর, বুধবার বিমানযোগে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। সেখানকার কোলাপুরে অনুষ্ঠিত হচ্ছে এবারকার ৭৭ তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা সিনিয়র পুরুষদের সন্তোষ ট্রফি ২০২৩-২৪ টুর্নামেন্ট। ত্রিপুরার অবস্থান এফ গ্রুপে। গ্রুপ লীগে পাঁচটি ম্যাচ খেলবে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, আন্দামান-নিকোবর, অন্ধ্রপ্রদেশ ও লাক্ষাদ্বীপের বিরুদ্ধে।
2023-10-07

