News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গঠিত হলো তিপ্রা মথার কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি
Image

গঠিত হলো তিপ্রা মথার কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে তিপ্রা মথা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করে নির্বাচনে লড়াই করার উদ্যোগ নিচ্ছে দল। দলকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই নয়া সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপের অঙ্গ হিসেবেই কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সংগঠন পরিচালনা করতে গিয়ে যেকোনো ধরনের সংকট দেখা দিলে উত্তরণের জন্য পথপ্রদর্শক এর কাজ করবে এই উপদেষ্টা কমিটি। একদিকে সংগঠনকে শক্তিশালী করা ও অন্যদিকে সংগঠনকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংগঠনের সভাপতি বিজয় কুমার  রাঙ্ঘল জানিয়েছেন।
 আজ মথার  সভাপতি বিজয় কুমার রাঙ্ঘল এক বিজ্ঞপ্তি জারি করে ৭ সদস্যকের এই নয়া কমিটির ঘোষণা দিয়েছেন। ওই কমিটিতে রয়েছেন, গৌরী শংকর রিয়াং, বূর্বমোহন ত্রিপুরা, নরেন্দ্র দেবর্বমা, এস কে ডার্লং, চন্দ্রোদয় রুপিনী, রণজিৎ দের্ববমা  এবং রমেশ দের্ববমা।এদিন সভাপতি বিজয় কুমার রাঙ্ঘল বিজ্ঞপ্তিতে বলেন, দলের সংগঠনকে মজবুত করার জন্য মথার কেন্দ্রীয় কার্যকরী কমিটি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top