News Flash

  • Home
  • বাণিজ্য
  • ৭ অক্টোবর পর্যন্ত ২ হাজারের নোট বদলের সময়সীমা বাড়াল আরবিআই
Image

৭ অক্টোবর পর্যন্ত ২ হাজারের নোট বদলের সময়সীমা বাড়াল আরবিআই

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : আজই শেষ হচ্ছে না ২০০০ টাকা নোট ব্যাংকে জমা দেওয়ার মেয়াদ । ২০০০ টাকা নোট ব্যাংকে জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হল আরও এক সপ্তাহ। মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকা নোট ব্যাংকে জমা করা যাবে বলে আগে জানিয়ে দিয়েছিল আরবিআই। গত ১৯ মে ভারতের রিজার্ভ ব্যাংকের তরফে এই মর্মে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি।তবে আজই শেষ হচ্ছে দুই হাজার নোট জমা করার শেষ দিন। সেই টাকা জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হল আরও এক সপ্তাহ। মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গত মাসে আরবিআই জানিয়েছিল, ৯৩ শতাংশ ২০০০ টাকার নোট জমা পড়েছে ব্যাংকে। বাকি ৭ শতাংশ নোট জমা নোট জমা পড়েনি। এখনও বাজারে কয়েক হাজার কোটির নোট রয়ে গিয়েছে বাজারে। তবে ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০ টাকার নোট ‘অবৈধ’ হচ্ছে না। ২,০০০ টাকা নোট জমা দেওয়ার মেয়াদ বাড়ল। আজ যে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, সেটা এক সপ্তাহ বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। অর্থাৎ যদি কারও কাছে আজকের পরও ২,০০০ টাকার নোট থাকে, তাহলেও তাঁকে চিন্তা করতে হবে না। সেই ২,০০০ টাকার নোট জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ বেশি সময় পাবেন। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে ২,০০০ টাকার নোট জমা দিতে হবে বা পালটে নিতে হবে। –হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top