News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লালায় ব্যাংক ম্যানেজারকে মারধর, চাপা উত্তেজনা, সাম্প্রদায়িক রং চড়াতে বারণ পুলিশের
Image

লালায় ব্যাংক ম্যানেজারকে মারধর, চাপা উত্তেজনা, সাম্প্রদায়িক রং চড়াতে বারণ পুলিশের

লালা (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত লালায় জনৈক ব্যাংক ম্যানেজার কতিপয় দুষ্কৃতীর হাতে শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন। বুধবার রাতে সংগঠিত ঘটনাকে কেন্দ্র লালা শহরে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লালা নতুন বাজার শাখায় কর্মরত ম্যানেজার সিয়াম পাইথেকজের ওপর গতকাল বুধবার রাতে কতিপয় দুষ্কৃতী হামলা চালিয়েছে। হামলায় আহত ব্যাংক ম্যানেজার সিয়ামকে শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে লালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আক্রান্ত ব্যাংক ম্যানেজার।
ঘটনাক্রমে ব্যাংক ম্যানেজার সিয়াম পাইথেকজ কুকি জনগোষ্ঠীয় ব্যক্তি। তাঁর ওপর যারা হামলা করেছে তারা মেইতেই সম্প্রদায়ভুক্ত। তাই এ ঘটনাকে মণিপুরে সংঘটিত জাতিদাঙ্গার সঙ্গে মিশিয়ে দেওয়ার এক প্রবণতা সৃষ্টি হয়েছে একাংশের মধ্যে।

এরই পরিপ্রেক্ষিতে ঘটনাকে সাম্প্রদায়িক রং চড়িয়ে কোনও ধরনের অশান্তি সৃষ্টি না করতে সতর্ক করেছে জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে এসে ঘটনার ওপর নজর রাখছেন।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top