আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। কাঞ্চনপুর মহকুমা সদর এলাকার একমাত্র শ্মশানটি বর্তমান সভ্য সমাজকে কার্যত লজ্জা দিচ্ছে। জঙ্গল এবং নোংরা আবর্জনায় ভরে গেছে গোটা শ্মশান চত্বর । মাছ মাংস বাজারের নোংরা আবর্জনা চারিদিকে দুর্গন্ধ, গোটা এলাকার এক অস্বাস্থ্যকর পরিবেশ। নোংরা আবর্জনায় ছেয়ে গেছে গোটা এলাকা কিন্তু প্রশাসন নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। কাঞ্চনপুর এলাকায় দুইজন জেলা পরিষদ সদস্য আছে তারা আজ পযর্ন্ত কাঞ্চনপুর সদর এলাকার শ্মশানঘাট সংস্কারের বিষয়ে কোন ধরনের তৎপরতা দেখাই নি এখন পর্যন্ত । এমনই অভিযোগ এলাকাবাসীর। কাঞ্চনপুর সদর এলাকার বেশ কয়েকটি গ্রামের সব অংশের মানুষের মৃত শবদেহ দাহনের একমাত্র শ্মশানই এই সদর কাঞ্চনপুরের শ্মশানঘাটটি। কিন্তু এখানে দাহনকার্য করতে আসা শ্মশান যাত্রীদের দুঃখকষ্টের সীমা থাকে না। শ্মশানে প্রবেশের রাস্তা মাছ মাংসের নোংরা আবর্জনায় একেবারে চলার অযোগ্য হয়ে থাকে। শ্মশান ভূমিটি নিচু জায়গায় থাকায় দেও নদীর জোয়ারের জলে সবসময় প্লাবিত থাকে এবং জোয়ারের জল নেমে গেলে কাদায় আবর্জনায় ভরা থাকে সর্বত্র। ফলে মৃতদেহ সৎকার করতে আত্মীয় স্বজনেরা মারাত্মক অসুবিধায় পড়তে হয়। এ বিষয় নিয়ে কতৃপক্ষের কাছে অনেকবারই বলা হয়েছে কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ।
এ বিষয়ে কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা কোনো জবাব না দিয়ে এড়িয়ে চলে যায়। জানা যায় এই শ্মশানে অনেকবারই সরকারি অনুদান এসেছে কিন্তু এসব অনুদানে শ্মশানের কোনো কাজ হয় নি।
এলাকাবাসী সহ শ্মশানে শবদাহ সৎকার্য করতে আসা মানুষের প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে । এলাকাবাসীর দাবি অবিলম্বে এই শ্মশানটি সংস্কারের কাজে হাত লাগানো হউক। দাবি পূরণ না হলে বড় ধরনের আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।
2023-09-26

