News Flash

Image

শিশু নির্যাতনের অভিযোগে হাফলঙে গ্রেফতার আসাম রাইফেলসের মেজর ও তাঁর স্ত্রী

হাফলং (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : শিশু নির্যাতনের অভিযোগে এবার গ্রেফতার হলেন আধাসেনার এক মেজর ও তাঁর স্ত্রী। এক শিশু কন্যাকে নিজের ঘরে পরিচারিকার কাজে নিয়োজিত করে তার ওপর অকথ্য নির্যাতন চালানোর অভিযোগে হাফলং পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন হিমাচল প্রদেশের ধরমশালার বাসিন্দা শৈলেন্দ্র যাদব ও তাঁর স্ত্রী কিমি রালসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাম রাইফেলসের মেজর শৈলেন্দ্র যাবদ হাফলঙে যখন কর্মরত ছিলেন তখন তিনি হাফলঙের পার্শ্ববর্তী সংপিজাং গ্রামের যুবতী কিমি রালসনকে বিয়ে করেন। কিন্তু হাফলং থেকে মেজর শৈলেন্দ্র যাদব বদলি হয়ে যাওয়ার পর তিনি তাঁর স্ত্রী কিমি রালসনকে হিমাচলের ধরমশালায় নিয়ে যান। সঙ্গে ঘরের পরিচারিকার কাজের জন্য নিয়ে যান হাফলং সংপিজাংয়ের এক শিশু কন্যাকে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর কিমি রালসন বিভিন্ন অজুহাতে ওই শিশু কন্যার ওপর নির্যাতন ও অকথ্য অত্যাচার শুরু করেন বলে অভিযোগ।

এমন-কি এই শিশু কন্যার ওপর কিমি রালসন গরম জল ঢেলে দেওয়ার মতো অভিযোগও উত্থাপন হয়েছে। অবশেষে ওই শিশু কন্যাকে হিমাচল প্রদেশের ধরমশালা থেকে হাফলং নিয়ে এসে পরিবারের হাতে সমঝে দেওয়ার পর ওই শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে থানায় প্রদত্ত এজাহারের ভিত্তিতে প্রথমে গ্রেফতার করা হয়েছে মেজর শৈলেন্দ্র যাদবের স্ত্রী কিমি রালসনকে এবং পরে হিমাচল থেকে খবর দিয়ে নিয়ে এসে গ্রেফতার করা হয় শৈলেন্দ্র যাদবকে।

পুলিশ জানিয়েছে, গত দু-তিন দিন আগে হিমাচল থেকে ট্রেনে করে এক ব্যক্তি ওই শিশু কন্যাকে গুয়াহাটি নিয়ে আসেন এবং মেজর শৈলেন্দ্র যাদবের স্ত্রী বিমানে করে গুয়াহাটি এসে ওই ব্যক্তির কাছ থেকে শিশুকে কন্যাকে নিয়ে হাফলং এসে পরিবারের হাতে সমঝে দেন। তার পর ওই শিশু কন্যা তার পরিবারকে তার ওপর সংগঠিত অকথ্য নির্যাতন ও অত্যাচারের কথা বর্ণনা করে। এর পর ওই শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে কিমি রালসন ও শৈলেন্দ্র যাদবকে অভিযুক্ত করে এজাহার দাখিল করার পর স্বামী স্ত্রী দুজনকেই গ্রেফতার করে হাফলং পুলিশ।

বর্তমানে আধাসেনা বাহিনীর মেজর শৈলেন্দ্র যাদব ও তার স্ত্রী পুলিশের হেফাজতে রয়েছেন। আজ সোমবার দুজনকেই হাফলং সিজেএম-এর অতিরিক্ত আদালতে তোলা হয়েছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top