News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিতে অবরুদ্ধ ৫টি জেলার ২৪টি রাস্তা
Image

হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিতে অবরুদ্ধ ৫টি জেলার ২৪টি রাস্তা

শিমলা, ২৫ সেপ্টেম্বর (হি.স) : হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে ৫টি জেলার ২৪টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। হিমাচলে প্রায় তিনমাস পর আবার প্রবল বৃষ্টিপাতে নাজেহাল অবস্থা জেলাবাসীর। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোমবার রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেন। সেখানে মুখ্যমন্ত্রী দাবি করেন, হিমাচল প্রদেশে বিপর্যয়ের ফলে যে মারাত্মক ক্ষতি হয়েছে সেজন্য কেন্দ্রীয় সরকারকে, হিমাচল প্রদেশের দুর্যোগকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করতে হবে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর তথ্য অনুযায়ী জানা গিয়েছে, লাহৌল-স্পিতি জেলায় ১৬টি, শিমলায় ৪টি, কুল্লুতে ২টি এবং কাংড়া ও কিন্নর জেলায় ২টি করে রাস্তা অবরুদ্ধ রয়েছে। রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি জানিয়েছেন, “রাজ্যে বর্ষার প্রকোপ শুরু হওয়ার পর থেকে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে, ৪৮৭ জন আহত হয়েছেন এবং ৪০ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।” নেগি আরও বলেন, হিমাচলের বিপর্যয়ে ২,৬৪৭টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ১,১২৯টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫,৯৭৭টি গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত তিন মাসে হিমাচলের বিভিন্ন রাজ্যে ১৬৮টি ভূমিধস এবং ৭২টি আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে।

Releated Posts

কর্ণাটকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৬ বন্ধুর, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

বেঙ্গালুরু/কারওয়ার, ৯ জুলাই (আইএএনএস): কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ারের ইয়েল্লাপুরা তালুকের আরাবাইল ঘাট এলাকায় একটি ক্রুজার গাড়ির সঙ্গে…

ByByNews Desk Jul 9, 2026

প্রথম দফাতেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সব আসন পূরণ, রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর আস্থা ফিরছে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা (ডব্লিউবিজেইই)-এর কাউন্সেলিংয়ের প্রথম দফাতেই রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন…

ByByNews Desk Jul 9, 2026

মোদির অস্ট্রেলিয়া সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে, আশাবাদী অস্ট্রেলিয়ার শীর্ষ নেতৃত্ব

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফর দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করবে…

ByByNews Desk Jul 9, 2026

মার্কিন শুল্ক প্রস্তাবের তীব্র বিরোধিতা ভারতের, ‘আইনি ও বাস্তবভিত্তিক ভিত্তির অভাব’, দাবি নয়াদিল্লির

ওয়াশিংটন, ৮ জুলাই (আইএএনএস) : ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন প্রস্তাবের তীব্র বিরোধিতা করল…

ByBySandeep Biswas Jul 8, 2026
Scroll to Top