News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া ভারতের সংসদীয় যাত্রায় সোনালী মুহূর্ত হিসেবে চিহ্নিত : প্রধানমন্ত্রী
Image

মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া ভারতের সংসদীয় যাত্রায় সোনালী মুহূর্ত হিসেবে চিহ্নিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় সমস্ত সাংসদদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া ভারতের সংসদীয় যাত্রায় সোনালী মুহূর্ত হিসেবে চিহ্নিত। মহিলা সংরক্ষণ বিল পাশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার সমস্ত সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে লোকসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গতকাল ছিল ভারতের সংসদীয় যাত্রার একটি সোনালী মুহূর্ত। এই সদনের সকল সদস্যের সেই সোনালী মুহূর্ত প্রাপ্য।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এই বিলকে সমর্থন করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।” প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন, এই বিল পাশের পর নারী শক্তিতে যে আস্থা তৈরি হবে, তা অকল্পনীয় এবং অভূতপূর্ব শক্তি হিসেবে আবির্ভূত হবে। যা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top