News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা সংরক্ষণ বিল রাজীবের স্বপ্ন ছিল, মন্তব্য সোনিয়া গান্ধীর
Image

মহিলা সংরক্ষণ বিল রাজীবের স্বপ্ন ছিল, মন্তব্য সোনিয়া গান্ধীর

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): মহিলা সংরক্ষণ বিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল। বললেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বুধবার সংসদ চত্বরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোনিয়া গান্ধী বলেছেন, “এটি রাজীবজির স্বপ্ন ছিল।” পাশাপাশি সাংসদদের দেওয়া সংবিধানের অনুলিপি সম্পর্কে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, “প্রস্তাবনাতে (‘সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ’ শব্দ) ছিল না।” পরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী। লোকসভায় সোনিয়া বলেছেন, “ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা নারী শক্তি বন্দন অধিনিয়ম ২০২৩-এর সমর্থনে দাঁড়িয়েছি।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, “২০১০ সালে আমরা রাজ্যসভায় বিলটি পাস করেছিলাম। কিন্তু লোকসভায় তা পাস হতে পারেনি। সেই কারণে এটি নতুন বিল নয়। তাঁরা যদি সেই বিলটি এগিয়ে নিয়ে যেত, তাহলে আজ তা দ্রুত হয়ে যেত…আমার মনে হয় তাঁরা নির্বাচনকে সামনে রেখে এটা প্রচার করছে।”

Releated Posts

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর পরিবারকে ‘বাবরি মসজিদের মতো ধ্বংস’ করার মন্তব্য, কর্নাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরিবারকে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে তুলনা…

ByByNews Desk Jul 29, 2026

এফআইআর প্রত্যাহারে আশ্বাস এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করছে সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের দেওয়া আগের আশ্বাস থেকে সরে…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top