News Flash

  • Home
  • প্রধান খবর
  • এলাকা দখলের লড়াইয়ের জের, নদিয়ায় হত যুবক, গ্রেফতার দুই
Image

এলাকা দখলের লড়াইয়ের জের, নদিয়ায় হত যুবক, গ্রেফতার দুই

নদিয়া, ১৯ সেপ্টেম্বর (হি স)। নদিয়ার সীমান্তবর্তী করিমপুরে সোমবার গভীর রাতে নওশাদ শেখ নামে এক যুবকের খুনের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকা দখলের লড়াইয়ের জেরেই অপর গোষ্ঠীর হাতে খুন হতে হয় ওই ব্যক্তিকে। বছর ৩৪-এর ওই ব্যক্তির বাড়ি নদিয়ারই মুরুটিয়া থানা এলাকার ধারা গ্রামে।

এ ব্যাপারে দশ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। দুই সমাজবিরোধী গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ের জেরে কুপিয়ে খুন করা হয়েছে নওশাদকে, প্রাথমিক ভাবে এমনটাই অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সীমান্তবর্তী মুরুটিয়া থানার ধারা পাকসিয়া এলাকার দুই সমাজবিরোধী গোষ্ঠীর একটির অন্যতম মাথা নওশাদের সঙ্গে অপর গোষ্ঠীর নেতা বাইতুল্লার দীর্ঘ দিনের লড়াই। সীমান্ত এলাকার গ্রামগুলির দখল কার হাতে থাকবে, মূলত এই নিয়ে বিবাদ দুই সমাজবিরোধী গোষ্ঠীর। একটি মামলায় দীর্ঘ দিন জেলবন্দী ছিলেন নওশাদ। তাঁর দাবি ছিল, বাইতুল্লার ষড়যন্ত্রের জেরেই তাঁর গোপন ডেরার খোঁজ পেয়ে গিয়েছিল পুলিশ।

জেল থেকে জামিনে মুক্ত হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন নওশাদ। সেই খবর পৌঁছোয় বাইতুল্লার কাছে। পুলিশ সূত্রে খবর, প্রস্তুতি নিচ্ছিলেন বাইতুল্লাও। অভিযোগ, সোমবার রাতে ধারা এলাকার আদিবাসী পাড়ার রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন নওশাদ। সেই সময় আচমকা তাঁর সামনে বাঁশ ফেলে রাস্তা অবরোধ করা হয়। রাস্তার পাশে ছিটকে পড়লে ১৫ থেকে ১৬ জনের দুষ্কৃতীদল ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে নওশাদকে। ধারালো অস্ত্রের কোপে মৃতপ্রায় নওশাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা।

Releated Posts

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top