News Flash

  • Home
  • দেশ
  • কেরলে ৪ জনের দেহে নিপা ভাইরাসের হদিশ, বীনা বললেন সংক্ৰমণ রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে
Image

কেরলে ৪ জনের দেহে নিপা ভাইরাসের হদিশ, বীনা বললেন সংক্ৰমণ রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে

তিরুবনন্তপুরম, ১৩ সেপ্টেম্বর (হি.স.): কেরলে ৪ জনের দেশে নিপা ভাইরাসের সন্ধান মিলেছে। পরিস্থিতি পর্যালোচনা করতে তিনটি কেন্দ্রীয় দল কেরল যাচ্ছে। এ বিষয়ে বুধবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, “এনআইভি পুণের একটি দল মোবাইল ল্যাব স্থাপনের জন্য আজ সন্ধ্যায় কোঝিকোড়ে পৌঁছবে। এনআইভি পুণে থেকে আরেকটি দল বাদুড়ের সমীক্ষার জন্য পৌঁছবে। চেন্নাই থেকে মহামারী বিশেষজ্ঞদের একটি দল সমীক্ষার জন্য পৌঁছেছে। সংক্রমণ ঠেকাতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই মুহুর্তে স্বাস্থ্য বিভাগের অগ্রাধিকার হল আরও বেশি মানুষকে সংক্রামিত হওয়া থেকে বিরত রাখা এবং মানসিক সহায়তা-সহ চিকিৎসার ব্যবস্থা করা।”

বুধবার কেরল বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, “এর আগের দিন রাতে, স্বাস্থ্য দফতর একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেছিল এবং সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা কোঝিকোড়ে গিয়েছিলেন। প্রোটোকলের ভিত্তিতে, ১৬টি কমিটি গঠন করা হয়েছে… কোঝিকোড় মেডিকেল কলেজে ৭৫টি কক্ষ প্রস্তুত করা হয়েছে। কোঝিকোড় জেলার দু’টি কেন্দ্র এবং এর চারপাশের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।”

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top