News Flash

  • Home
  • দিনের খবর
  • সপারিষদ বিদেশ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী
Image

সপারিষদ বিদেশ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : পাঁচ বছর পর বিদেশ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। সেখান থেকে যাবেন স্পেনে।

১১ দিনের বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে প্রথমে তিনি যাবেন দুবাইয়ে। সেখানে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন।স্থানীয় শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। বাংলায় বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি সে দেশের শিল্পপতিদের আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্যও আমন্ত্রণ জানাবেন। প্রবাসীদের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। পরে দুবাই থেকে উড়ে যাবেন স্পেনের রাজধানী মাদ্রিদে। স্পেনে বসবাসকারী অনাবাসী ভারতের সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন রাজ্যের একাধিক শিল্পপতি এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। এছাড়াও আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা ময়দানের তিন প্রথম সারির ফুটবল দল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান ক্লাবের কর্মকর্তারা।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top