News Flash

  • Home
  • দেশ
  • মেটেলিতে হাতির হানায় মৃত্যু ব্যক্তির
Image

মেটেলিতে হাতির হানায় মৃত্যু ব্যক্তির

মেটেলি, ১১ সেপ্টেম্বর (হি.স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসা চা বাগানে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পাশাপাশি হাতিটি এলাকার একটি রেশন দোকান সহ দুটি বাড়িতেও হামলা চালায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রেম নায়েক। গতকাল রাতে চাপরামারি জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে চালসা চা বাগানের দ্বারা লাইন এলাকায়। ওই সময় বাড়ির বাইরে বের হয়েছিলেন প্রেম নায়েক। হাতিটি তাঁকে বাড়ির পাশে রাস্তায় সুর দিয়ে তুলে আছাড় মারে। খবর পেয়ে রাতেই বাগানে পৌঁছোয় খুনিয়া স্কোয়াডের বনকর্মী সহ মেটেলি থানার পুলিশ। খুনিয়া স্কোয়াডের কর্মীরা রাতেই গুরুতর আহত অবস্থায় প্রেম নায়েককে প্রথমে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। চালসা চা বাগানের ওয়েলফেয়ার অফিসার দীপেন্দ্র শ্রেষ্ঠা বলেন, ‘মৃত ব্যক্তি বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। বন দফতরের তরফে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।‘

Releated Posts

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top