News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কচিকাঁচা শিশুদের বিদ্যালয়ে আগুন, অল্পেতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা  
Image

কচিকাঁচা শিশুদের বিদ্যালয়ে আগুন, অল্পেতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা  

আগরতলা, ১১ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইউরো কিডস নামক একটি কচি কাঁচা শিশুদের  স্কুলে সোমবার অগ্নিকাণ্ডে অল্পে প্রাণে বেঁচে যায় কচি কাঁচা ছাত্রছাত্রীরা। স্কুলের নিচ তলায় সিড়ির কাছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা গেছে। আগুন মুহুর্তে বিপদজনক আকার ধারণ করে। ওই সময় সেখানে ছাত্র-ছাত্রীদের অভিভাবক অনেকেই উপস্থিত ছিলেন। শর্টসার্কিট থেকে আগুন লাগার সাথে সাথেই অভিভাবকরা আগুন নেভানোর জন্য মজুদ গ্যাস সিলিন্ডার ব্যবহার করার চেষ্টা করলেও তা সফল হয়নি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কে সৃষ্টি হয় মুহূর্তেই। অবশ্য অগ্নিকাণ্ডের ঘটনা নিচ তলায় ঘটলেও ছাত্র-ছাত্রীদের ক্লাস হতো ওপরের তলায়। তবে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষক-শিক্ষিকা এবং কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

 ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে অভিভাবক এবং স্কুলের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা জানিয়েছেন, আগরতলা  বনমালীপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন ইউরো কিডস নামক একটি কচি কাঁচা শিশুদের স্কুলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়ঙ্কর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অল্পতে রক্ষা পায় শিশুরা। সিড়ির মুখে ঘটে অগ্নিকাণ্ডটি। ফলে সকলেই আতংকিত হয়ে পড়ে। কেননা, চারতলা স্কুলে প্রতিটি তলাতেই ছিলো শিশুরা। তবে নিরাপদে শিশুদের উদ্ধার করা হয়েছে। এদিকে প্রশ্ন উঠেছে প্রশাসন কিভাবে এ ধরনের একটি দালান বাড়িতে শিশুদের জন্য স্কুল খোলার অনুমতি দিয়েছে। কেননা একটিমাত্র সিঁড়ি দিয়ে ওঠা নামা করার ব্যবস্থা রয়েছে। যা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে যথেষ্ট বিপদজনক।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top