News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরভূমে বাসের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত ১, উত্তপ্ত এলাকা
Image

বীরভূমে বাসের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত ১, উত্তপ্ত এলাকা

বোলপুর, ১০ সেপ্টেম্বর (হি.স): বীরভূমে বোলপুরের সিয়ানে রবিবার বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের। মৃতের নাম রামমোহন চৌধুরী (৫০)। উত্তেজিত জনতা দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে ভাঙচুরও চালায়।

স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট বাসটি বোলপুর থেকে কিন্নাহার যাচ্ছিল। অপরদিকে, একটি টোটো বোলপুর আসছিল। সেই সময় হঠাৎ বাসের সঙ্গে টোটোর মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে টোটো চালকের মৃত্যু হয়। আহত হন টোটোতে থাকা যাত্রীরা। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে ভাঙচুরও চালায়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বোলপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top