News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রবাবু গ্রেফতারির প্রতিবাদ উত্তাল অন্ধ্রপ্রদেশ, বিক্ষোভ দেখাতে গিয়ে আটক পবন কল্যাণ
Image

চন্দ্রবাবু গ্রেফতারির প্রতিবাদ উত্তাল অন্ধ্রপ্রদেশ, বিক্ষোভ দেখাতে গিয়ে আটক পবন কল্যাণ

বিজয়ওয়াড়া, ১০ সেপ্টেম্বর (হি.স): চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে আজও উত্তাল অন্ধ্র প্রদেশ। চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন অভিনেতা তথা জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণ। আটক করা হয়েছে দলের প্রবীণ নেতা নাদেন্দলা মনোহরকেও।

শনিবার চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির পরই প্রতিবাদে সরব হন জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাতে হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়ার দিকে রওনা দেন তিনি। কিন্তু পুলিশ তাঁর বিমানের উড়ানের অনুমতি না দেওয়ায় বাধ্য় হয়ে সড়কপথেই বিজয়ওয়াড়ার দিকে রওনা দেন। এনটিআর জেলায় তাঁর কনভয়কে দুইবার আটকানো হলে, তিনি গাড়ি থেকে নেমে মঙ্গলাগিরির দিকে রওনা দেন। সেখানেও পুলিশ পথ আটকালে অনুমানচিপাল্লীর রাস্তায় শুয়ে পড়েন পবন কল্যাণ। এরপরই পুলিশ তাঁকে আটক করে। জোর করে গাড়িতে তোলা হয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতা নাদেন্দলা মনোহরও। বিক্ষোভ-অশান্তি বাড়তেই তাঁদের আটক করে পুলিশ।

অন্ধ্র প্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, এনটিআর জেলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন জনসেনা পার্টির সমর্থকরা। অশান্তি সৃষ্টি করতেই তাঁদের আটক করা হয়।

সূত্রের খবর, পবন কল্যাণ সহ আটক নেতাদের বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে শনিবার ভোরেই গ্রেফতার হন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর বিরুদ্ধে অন্ধ্র প্রদেশ সরকারের স্কিল ডেভেলপমেন্ট স্কিমে ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। নির্বাচনী প্রচার সেরে শনিবার ভোরে তিনি যখন ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময়ই তাঁকে গ্রেফতার করে সিআইডি। গতকাল স্বাস্থ্য পরীক্ষার পর আজ ভোররাতে টিডিপি প্রধানকে অ্যান্টি-কোরাপশন ব্যুরোর আদালতে পেশ করা হয়।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top