News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতন্ত্রকে প্রহসনে পরিণত করে রাজ্যে উপনির্বাচন একটি হাস্যকর বিষয় : আশিষ
Image

গণতন্ত্রকে প্রহসনে পরিণত করে রাজ্যে উপনির্বাচন একটি হাস্যকর বিষয় : আশিষ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: গণতন্ত্রকে প্রহসনে পরিণত করে রাজ্যে উপনির্বাচন একটি হাস্যকর বিষয়। আজ প্রদেশ কংগ্রেস ভবনে উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তাঁর কথায়, ৬টি রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলে দেখা গেছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিজেপি পিছিয়ে রয়েছে। তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষে সারা দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সর্মথনে এগিয়ে আসছেন।

শ্রী সাহার দাবি, উপনির্বাচনে গণদেবতাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। ফলে স্বাভাবিকভাবে দুটি কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। কারণ,বিজেপি সরকার বুঝতে পেরেছে জনগণ সরকারের উপর আস্থা হারিয়েছে। তাই উপনির্বাচনে পরাজয়ের ভয়ে সাধারণ মানুষকে মতামত প্রকাশ করার সুযোগ দেয়নি, গণদেবতাদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছিল।পাশাপাশি বহিরাগতদের দিয়ে ভোট কেন্দ্রে প্রহসন করা হয়েছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top