News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার এবং তারা প্রতারক: আশীষ কুমার সাহা
Image

বিজেপি প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার এবং তারা প্রতারক: আশীষ কুমার সাহা

আগরতলা, ২৯ আগস্ট : বিজেপি প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার এবং তারা প্রতারক। তাই এ সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের আয়োজিত যুব কংগ্রেসের সাংগঠনিক সভায় একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি বলেন, আজকের বৈঠকের মূল উদ্দেশ্য হলো সংগঠনের দুর্বলতা কাটিয়ে উঠে আগামী দিনে আন্দোলন সংগঠিত করা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব সংগঠন শক্তিশালী করতে এবং যুব আন্দোলন আরো বেশি তীব্রতর করতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরো বলেন, এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেশা মুক্ত ত্রিপুরার কথা বলে নেশার আসক্তি আরো বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে এর বিরুদ্ধে লড়াই করবে যুব কংগ্রেস কর্মীদের। কিভাবে সমাজকে সঠিক দিশায় নিয়ে আসা যায় তার জন্য যুব কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। আয়োজিত বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ঈশান আহমেদ খান সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

এডিসি নির্বাচনে তিপ্রা মথার ঝড়, ২৮টির মধ্যে ২৪ আসনে বিপুল জয়

আগরতলা, ১৭ এপ্রিল: এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড় জয় অর্জন করল তিপ্রা মথা দল। মোট ২৮টি আসনের…

ByByReshmi Debnath Apr 17, 2026

ফের পাহাড় দখলের পথে মথা, কর্মীদের শান্ত থাকার বার্তা প্রদ্যোতের

আগরতলা, ১৭ এপ্রিল: ২৬ শের এডিসি নির্বাচন মোটেই সহজ ছিল না। প্রশাসনের সঙ্গে লড়াই করতে হয়েছে। এমনকি, তিপরা…

ByByTaniya Chakraborty Apr 17, 2026

২৩ নম্বর অম্পিনগর কেন্দ্রে তিপ্রা মথা প্রার্থী কমল কলই – র জয়

আগরতলা, ১৭ এপ্রিল : ২৩ নম্বর অম্পিনগর কেন্দ্রে জয়লাভ করলেন তিপ্রা মথা প্রার্থী কমল কলই। তিনি মোট ১৫,২৭৮…

ByByReshmi Debnath Apr 17, 2026

আমবাসায় বিদ্যুৎস্পৃষ্ট কিশোরীর চিকিৎসায় ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা মঞ্জুর

আগরতলা, ১৭ এপ্রিল: মানবিক উদ্যোগের নজির স্থাপন করে আমবাসা মহকুমা শাসক (এসডিএম) রিঙ্কু রিয়াং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত…

ByByTaniya Chakraborty Apr 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top