News Flash

  • Home
  • দেশ
  • যারা দেশের জন্য কাজ করেন, প্রধানমন্ত্রী মোদী সবসময় তাদের উৎসাহ দেন : তোমর
Image

যারা দেশের জন্য কাজ করেন, প্রধানমন্ত্রী মোদী সবসময় তাদের উৎসাহ দেন : তোমর

নয়াদিল্লি,২৬ আগস্ট (হি.স) : যারা দেশের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় তাদের উৎসাহ দেন। শনিবার সাংবাদিক ‍বৈঠকে একথা বলেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোমর বলেন, আজ ‍ গ্রীস থেকে ফিরে আসার পরে, প্রধানমন্ত্রী চন্দ্রযান-৩ মিশনে নিযুক্ত বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে সরাসরি বেঙ্গালুরু যান। এর থেকেই বোঝা যায় যে, যারা দেশের জন্য কাজ করেন তাদের প্রধানমন্ত্রী সম্মান করেন এবং উৎসাহিতও করেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে উৎসাহিতও হয়েছেন বিজ্ঞানীরা। এটি বিজ্ঞানীদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার চন্দ্রযান-৩-এ অংশগ্রহণকারী বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে বেঙ্গালুরু যান। সেখানে ইসরোর প্রধান এস সোমনাথ এবং মিশনের সঙ্গে জড়িত অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গেও দেখা করেন মোদী। তাদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী ।

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top