News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরে ‘সংঘাত সুবিধাভোগীদের’ দোকান চিরতরে বন্ধ হয়েছে : মনোজ সিনহা
Image

জম্মু ও কাশ্মীরে ‘সংঘাত সুবিধাভোগীদের’ দোকান চিরতরে বন্ধ হয়েছে : মনোজ সিনহা

শ্রীনগর, ২৪ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে ‘সংঘাত সুবিধাভোগীদের’ দোকান চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। বৃহস্পতিবার উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “৩০ বছরের দ্বন্দ্ব কিছু ‘সংঘাত সুবিধাভোগীরা’ তৈরি করেছিল, যারা নিজস্ব কোষাগার পূরণ করেছিল, নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়েছিল এবং গরীব বাচ্চাদের রাস্তায় মরতে রেখেছিল।”

বার্ষিক অমরনাথ যাত্রা সম্পর্কে মনোজ সিনহা বলেছেন, এই বছরের অমরনাথ যাত্রা রেকর্ড গেছে, এযাবৎ ৪.৫ লক্ষেরও বেশি তীর্থযাত্রী তীর্থযাত্রা করেছেন। জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার বিভিন্ন প্রকল্পের ই-উদ্বোধন করার পর শ্রীনগরের রাজভবনে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় উপ-রাজ্যপাল মনোজ সিনহা আরও বলেছেন, সংঘাত সুবিধাভোগীরা নিজেদের কোষাগার পূরণ করে, নিজেদের সন্তানদের পড়াশোনার জন্য বিদেশে পাঠায় এবং দরিদ্র শিশুদের রাস্তায় মরতে ছেড়ে দেয়। এই দ্বন্দ্ব সুবিধাভোগীদের দোকান ২০১৯ সালের ৫ আগস্ট থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।”

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top