News Flash

  • Home
  • খেলা
  • ফটিকরায়ে অটল বিহারী স্মৃতি ফুটবলেজয় পেয়ে জম্পুইজলা দ্বিতীয় রাউন্ডে
Image

ফটিকরায়ে অটল বিহারী স্মৃতি ফুটবলেজয় পেয়ে জম্পুইজলা দ্বিতীয় রাউন্ডে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।।
একতরফা ম্যাচ। তাতে বড় ব্যবধানে জয় পেলো জম্পুইজলা । পরাজিত করলো পালখাওকে। জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো জম্পুইজলা। ফটিকরায়ে অনুষ্ঠিত অটল বিহারী স্মৃতি ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে ফটিকরায় স্কুল মাঠে। বৃহস্পতিবার জম্পুইজলা ৬-‌১ গোলে পরাজিত করে পালখাওকে। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন জম্পুইজলার ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো অনেকটাই এগিয়ে। বিজয়ী দলের পক্ষে মনিষ দেববর্মা হ্যাটট্রিক করেন। এছাড়া দলের পক্ষে ভত্র সাধন জমাতিয়া দুটি গোল করেন। একটি গোল করেন বিকন চাকমা। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন রোবেল হালাম। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ। আজ দামছড়া স্পোর্টিং ক্লাব খেলবে চন্ডিপুর ওয়ারিয়রের সঙ্গে। এবছর আসরে অংশ নিয়েছে ২৬ টি দল। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ওয়াগনার গাড়ি এবং রানার্স দল পাবে পালসার বাইক।‌‌

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top