News Flash

Image

ফের ধর্ষনের শিকার সাত বছরের এক শিশু 

 আগরতলা, ২২ আগস্ট।। সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলো ৪৫ বছর বয়সী এক ব্যক্তি।

জানা যায়, গত শনিবার ছৈলেংটা টি.এস.আর হেডকোয়ার্টারে পাশে মহারাজা বীর বিক্রম মানিক্যের জন্মদিনে একটি অনুষ্ঠান আয়োজন করেন সেখানের এলাকাবাসী। সেই অনুষ্ঠানে ৭ বছরের শিশুটি যাওয়ার সময় বাড়িতে ডেকে নিয়ে যায় ৪৫ বছরের অমরদীপ চাকমা নামে এক এলাকারই এক ব্যক্তি। তারপর শিশুটি উপর পাশবিক লালসা চরিতার্থ করে ওই ব্যক্তি। এমনকি  শিশুটিকে  একটি বিস্কুট কিনে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। রবিবার বাড়ির লোকজনেরা মেয়েদের শারীরিক সমস্যার কারণে বিষয়টি টের পায়। তারপর মেয়েটি তার মাকে সমস্ত কিছু জানায়।

সাথে সাথে শিশু কন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। শিশুকন্যার পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করার পর মঙ্গলবার পুলিশ লালচড়া থেকে দুলছড়া যাওয়ার সময় এক যাত্রীবাহী অটো থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর পক্ষ থেকে তার কঠোর শাস্তি দাবি তোলা হয়। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top