News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মজয়ন্তীকে সদ ভাবনা দিবস হিসেবে পালন করল প্রদেশ কংগ্রেস দল
Image

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মজয়ন্তীকে সদ ভাবনা দিবস হিসেবে পালন করল প্রদেশ কংগ্রেস দল

আগরতলা, ২০ আগস্ট।। ২০ আগষ্ট তথা রবিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯ তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদার সাথে উদযাপন করল প্রদেশ কংগ্রেস দল। এদিন সদভাবনা দিবস হিসেবে পালন করা হয়। প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকরা আগরতলা সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে এক পদযাত্রা শুরু করেন। পরে কংগ্রেস ভবনে এসে পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে গান্ধীঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ কংগ্রেস দলের অন্যান্য কর্মী সমর্থকরা।  উপ নির্বাচন নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, সিপিআইএম থেকে প্রচারের জন্য আমন্ত্রণ করা হয়নি কারন তাদের কাছে যথেষ্ট পইমানে নেতৃত্ব রয়েছে যারা এই নির্বাচনে প্রচারের জন্য যথেষ্ট। এছাড়া তিনি এও বলেন উপ নির্বাচনের জন্য জেলার কংগ্রেস নেতৃত্বকেই কাজে লাগাতে পারেন তার জন্য রাজ্য নেতৃত্বের দরকার হয়না। সব শেষে তিনি কংগ্রেসের হাত শক্ত করার জন্য যারা দলে আসছেন তাদের স্বাগত জানান তিনি। আগামী দিনে দেশ ও রাজ্যের জন্য কংগ্রেসকে শক্তিশালী করতে হবে।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৯ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। কারণ তিনি দেশ সেবার জন্য প্রাসঙ্গিক। রাজীব গান্ধী দেশের যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়া স্বপ্ন দেখেছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, রাজীব গান্ধী ছিলেন শান্তির অগ্রদূত। এবং দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আত্ম বলিদান দিয়েছেন। রাজীব গান্ধী পাশ্চাত্যের সাথে ভারত বর্ষকে তুলনা দিয়ে উন্নত ভারত এবং তথ্য প্রযুক্তি উন্নত ভারত গড়তে চেয়েছিল। এমনকি তৎকালীন সময়ে ভারতবর্ষে টেলি কমিনিকেশনকে নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top