ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। সিনিয়র ক্রিকেটে ট্রায়াল ক্যাম্পে ৫০ জনকে ডাকা হয়েছে। বিসিসিআই আয়োজিত আসন্ন ক্রিকেট মরশুমকে সামনে রেখে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন রাজ্য দল গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আভ্যন্তরীণ সমস্যাকে জিইয়ে রেখেই বিতর্কিত পরিস্থিতিতে কোর্টের নির্দেশে সচিবের অবস্থান এবং সচিবের স্বাক্ষর বহাল রাখার কথা বলা হলেও কার্যত টিসিএ-তে চলছে বৈপরীত্য হাওয়া। দলবাজি, স্বজনপোষণ, নির্দিষ্ট ক্লাবের প্রতি রেষারেষি। ১৮০০ রান সংগ্রহকারী প্লেয়ার জেসি লীগে দু-দুটি ডাবল টনের মালিক, দীপক ক্ষৈত্রী, সে কিনা নির্দিষ্ট একটা ক্লাবের হয়ে খেলছে বলে ৫০ জনের ট্রায়াল ক্যাম্পে ডাক পায়নি। এরকম সেন্টু সরকারের মত খেলোয়াড়ও বাদ পড়েছে ট্রায়াল ক্যাম্পে। এভাবে চলতে থাকলে টিসিএ-র আদৌ উন্নতি হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। সিনিয়র পুরুষদের ট্রায়াল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জী, বিক্রম কুমার দাস, বিশাল ঘোষ, উদীয়ান বোস, পল্লব দাস, শ্রীদাম পাল, রজত দে, মনি শংকর মুরাসিং, রানা দত্ত, অজয় সরকার, শুভম ঘোষ, শাহরুখ হোসেন, অভিজিৎ সরকার, শংকর পাল, নিরুপম সেন, জয়দীপ বণিক, নিরুপম সেন চৌধুরী, সঞ্জয় মজুমদার, অরিন্দম বর্মন, সম্রাট সিনহা, বিক্রম দেবনাথ, চিরঞ্জিত পাল, পারভেজ সুলতান, তুষার সাহা, অমরেশ দাস, জয়দীপ ভট্টাচার্য, অর্কপ্রভ সিনহা, দ্বীপায়ন দেববর্মা, ভিকি সাহা, কৃষ্ণধন নমঃ, কৌশল আচার্য, অমিত আলী, জয়দেব দেব, বাবুল দে, অর্জুন দেবনাথ, রিমন সাহা, তাপস মন্ডল, কৃতি দীপ্ত দাস, লক্ষণ পাল, জয় কিষান সাহা, দেবপ্রসাদ সিনহা, জয়দীপ দেব, দানবীর সিংহ, সম্রাট সূত্রধর, দ্বৈপায়ন ভট্টাচার্য, দেবত্তম ঘোষ, অভিজিৎ চক্রবর্তী, রাহুল চন্দ্র সাহা, রিতায়ন দে। সাপোর্ট স্টাফ: কোচ বিনীত সাক্সেনা ও বিনিত জৈন, অ্যাসিস্ট্যান্ট কোচ কিশোর মুহুরী ও ইন্দ্রজিৎ ঘোষ, ফিজিও রবীন্দ্র কুমার, ট্রেনার পূর্ণেন্দু জানা ও অজিতাভ নাথ, থ্রোয়ার জয়ন্ত দেবনাথ। বাছাইকৃতদের ২২ আগস্ট বেলা তিনটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে টিসিএ-র সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।
2023-08-19

