News Flash

  • Home
  • দিনের খবর
  • একাধিক দাবিতে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ আদিবাসীদের
Image

একাধিক দাবিতে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ আদিবাসীদের

বালুরঘাট, ১৭ আগস্ট (হি. স.) : একাধিক দাবিতে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে তীর ধনুক নিয়ে বিক্ষোভ দেখাল ভারত জাগত মাঝি পরগণা মহল। বৃহস্পতিবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, বর্তমানে নানাভাবে আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে। আদিবাসী বন সংরক্ষণ আইন অনুযায়ী, আদিবাসীদের বনে থাকার অধিকার দিতে হবে। আদিবাসীদের শংসাপত্র জাল করা হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। প্রত্যেক জেলায় সাওঁতালি মিডিয়ামের স্কুল খোলা ও পঠন-পাঠন করতে হবে। মণিপুরে আদিবাসীদের উপর যেমন অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদেও এদিন সরব হয়েছেন ভারত জাগত মাঝি পরগণা মহল। এদিন একাধিক দাবি সম্মিলিত পত্র জেলা প্রশাসনের কাছে তুলে দেন তাঁরা। এদিকে আদিবাসীদের ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয় বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top