News Flash

  • Home
  • দিনের খবর
  • যাদবপুরে শুভেন্দুর সভায় রণক্ষেত্র, ‘প্রহৃত’ এবিভিপি-র ছাত্ররা
Image

যাদবপুরে শুভেন্দুর সভায় রণক্ষেত্র, ‘প্রহৃত’ এবিভিপি-র ছাত্ররা

কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে প্রতিবাদ সভা ঘিরে ফের ছাত্রদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ। বৃহস্পতিবার বিকেলে যাদবপুরে চার নম্বর গেটের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখার সময় কালো পতাকা দেখানো হয় অতি-বাম ছাত্র সংগঠনের তরফে। এরপরই বাঁধে ধুন্ধমার।

অভিযোগ, সেখান থেকে আচমকাই এফএসআই অর্থাৎ অতি বাম ছাত্র সংগঠনের উপর হামলা চলে। কয়েকজন ছাত্রনেতাকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তার উপর চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। হেলমেট দিয়েও মারধর করার জেরে রক্তাক্ত হন কয়েকজন।

আক্রান্তদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁদের মারধর করে। অন্যদিকে, উপস্থিত কিছু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) কর্মীর দাবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা না থাকলে তাঁদের বাঁচানো মুস্কিল হত।

এসএফআই-এর এক সদস্যের অভিযোগ, বিজেপির ছাত্র সংগঠনই হামলা চালিয়েছে। তাঁরা স্লোগান তুলেছেন, ”শুভেন্দু এখানে কেন এসেছেন, আয় বুঝিয়ে দেব।” আক্রান্ত এক অতি-বাম ছাত্রের বক্তব্য, ”এভাবে যাদবপুরে বিজেপি এবং তৃণমূল অশান্তিতে উসকানি দিচ্ছে। যতবার এভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ খর্ব করার চেষ্টা হবে, ততবার আমরা এভাবে প্রতিরোধ করব।”

বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো তিনি তাঁর স্পষ্ট দাবি, ”দেখিয়েছি কালো পতাকা। সেটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে।” সংঘর্ষের জেরে যাদবপুর এইট বি-র মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। সমস্যায় পড়ে আমজনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top