News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতা দিবসে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মী অমর দত্ত
Image

স্বাধীনতা দিবসে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মী অমর দত্ত

আগরতলা, ১৬ আগস্ট।। ৭৭ তম স্বাধীনতা দিবসের পূন্য লগ্নে অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মী উদ্যোগ নিলেন নিজ এলাকার অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের সাথে পুনর্মিলন, বৃক্ষরোপণ এবং সম্মান প্রদান করার। বামুটিয়ার রথখোলা গ্রামের আরক্ষা দপ্তর থেকে অবসরপ্রাপ্ত অমর দত্ত এই উদ্যোগ গ্রহণ করেন নিজ বাড়িতে।

 আরক্ষা দপ্তর থেকে অবসর গ্রহণ করার পর বৃহৎ অংশের অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীরা নিজ বাড়িতে ব্যবসা বাণিজ্য শুরু করা, পরিবারকে সময় দেওয়া অথবা বিকল্প কোন রোজকারের সাথে যুক্ত হতে দেখা যায়। বেড়ীমুড়ার রথখোলা গ্রামের অমর দত্ত আরক্ষা দপ্তরে নিজের কর্তব্য থেকে অবসর গ্রহণ করার পর উদ্যোগ নিলেন ব্যতিক্রমী। মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপনের লগ্নে নিজ গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের আরক্ষা দপ্তর থেকে অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিলেন তিনি। মঙ্গলবার রথখোলা গ্রামের নিজ বাড়ির উঠানে এই অনুষ্ঠানে আয়োজন করেন তিনি। তিনি বলেন দীর্ঘদিন পর নিজেদের মধ্যে মতবিনিময় কথা বলা এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। উনার ব্যক্তিগত উদ্যোগে অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের হাতে লাঠি প্যাড এবং কলম তুলে দেন তিনি। তিনি আহ্বান করেন আরক্ষা কর্মীরা অবসর গ্রহণের সাথে সাথেই বন্দুক ছেড়ে বাড়িতে এসেছেন। বর্তমানে এই লাঠি দিয়ে সমাজের মঙ্গলার্থে সৎ কাজ করার উদ্দেশ্যেই তিনি এই লাঠি অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের হাতে তুলে দিয়েছেন। এই উদ্যোগ আগামী দিনেও আরো সুন্দরভাবে বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে বলে জানান অমর দত্ত।

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top