News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কামাল ঘাটে বড়সড় ভাঙ্গা বিরোধী শিবিরে, ২৩৪ জন ভোটার যোগদান করলেন পদ্ম শিবিরে
Image

কামাল ঘাটে বড়সড় ভাঙ্গা বিরোধী শিবিরে, ২৩৪ জন ভোটার যোগদান করলেন পদ্ম শিবিরে

আগরতলা ,১৪ আগস্ট : লোকসভা ভোটের আগে বড়সড় ভাঙ্গন বিরোধী শিবিরে।  কামালঘাট বাজারে অনুষ্ঠিত যোগদান সভায় ২৩৪ জন ভোটার সিপিআই(এম) দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। প্রশ্ন চিন্হের মুখে সিপিআই(এম) এর অস্তিত্ব।

বামুটিয়া বিধানসভা এলাকায় প্রতিনিয়ত যোগদান সভা অব্যাহত রয়েছে। দলে দলে দীর্ঘদিনের পুর খাওয়া সিপিআই(এম) নেতৃত্ব ও কর্মীরা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করছেন। রবিবার সন্ধ্যায় বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে কামালঘাট বাজারে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভাতে কামালঘাট এলাকায় যারা দীর্ঘদিন যাবত সিপিআই(এম) দলের হয়ে কাজ করছিলেন উনারা বিজেপি দলে যোগদান করেন। এই যোগদান সভাতে বলতে গিয়ে মন্ডল সভাপতি বিজু পাল বলেন এদিন যারা সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন তারা পাপ মোচন করে পুণ্যের পথে এগিয়ে গেছেন। তিনি নবাগতদের আহ্বান করেন রাজ্য এবং দেশের উন্নয়নের গতিপথে বিজেপি দলের হয়ে আগামী দিনে কাজ করার জন্য। অন্যদিকে বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বলেন ২০১৮ তে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সিপিআইএমের শাসনকালের বিভিন্ন দুর্নীতিগুলো একে একে খুঁজে বার করা হয়েছে। ভুয়া ভাতা, ভুয়া রেশন কার্ড, ভুয়া বিপিএল পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিগুলো সরকার একে একে বন্ধ করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকার মানুষের ঘরের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো প্রতিদিন পূরণ করার কাজ করছে। এর পাশাপাশি একটি দুর্নীতি মুক্ত রাজ্য এবং প্রশাসন জনগণকে উপহার দিতেও এই সরকার কাজ করছে বলে দাবি করেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস। এদিনের সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসসি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির সহ-সভাপতি নিরঞ্জন দাস এবং অন্যান্যরা।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top