News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়
Image

খোয়াই জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়

আগরতলা, ১২ আগস্ট : খোয়াই জেলা পুলিশের উদ্যোগে খোয়াই জেলায় ৩৫ কিলো মিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে শনিবার সকাল সাতটায় খোয়াই জেলা সদরস্থিত গনকী পুলিশ লাইন থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়। পতাকা নাড়িয়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন খোয়াই জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ কুমার যাদব,খোয়াই জেলা শাসক ডি কে চাকমা, খোয়াই জেলা আতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজিব সূত্রধর। এই ম্যারাথন দৌড় শুরু হয়ে চেব্রি বাজারে গিয়ে শেষ হয়। সেখানে অপারেশন সঞ্জীবনী ও নেশামুক্ত ত্রিপুরা এই কর্মসূচি নিয়ে বাজার সভা হয়। এই বাজার সভায় জেলা শাসক ও জেলা পুলিশ সুপার উপস্থিত থেকে নেশার করাল গ্রাসে রাজ্যের যুব সমাজকে কীভাবে ধ্বংস করছে প্রতিদিন সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এই দিনের এই সভায় বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। বাজার সবার শেষে পুনরায় ম্যারাথন শুরু হয়। এদিন ৩৫ কিমি ম্যারাথন দৌড়ের খোয়াই জেলার ৭টি থানা অংশ গ্রহন করে।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top