News Flash

Image

অসমে বাল্যবিবাহের অভিযোগে গ্রেফতার আরও এক


কামরূপ (অসম), ১০ আগস্ট (হি.স.) : অসমে বাল্যবিবাহের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এবার কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত জোড়শিমুলি ফাঁড়ির পুলিশ বাল্যবিবাহের দায়ে অবৈধ স্বামী জনৈক শুকুর আলিকে গ্রেফতার করেছে।

জানা গেছে, জোড়শিমুলির নয়াপাড়া পুঠিমারি গ্রামের ১৯ বছরের যুবক শুকুর আলি প্ৰায় ছয় মাস আগে ভাউরিয়াভিটার বাসিন্দা ১৫ বছর বয়সি এক নাবালিকাকে পালিয়ে নিয়ে বিবাহ কার্য সম্পন্ন করেছিল।

ওই খবরের ভিত্তিতে জোড়শিমুলি পুলিশ ফাঁড়িতে ৩৫৫/২৩ নম্বরে এক মামলা রুজু করে অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হয়। অবশেষে অবৈধ স্বামী শুকুর আলিকে ভাউরিয়াভিটায় নাবালিকার বাপের বাড়ি থেকে পুলিশ গ্ৰেফতার করতে সক্ষম হয়েছে। ওই বিয়ের সঙ্গে জড়িত অভিভাবক ও বিয়ে সম্পাদনকারীদেরও গ্ৰেফতার করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top