News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীকে উপর্যুপরি আক্রমণ রাহুলের, বললেন তিনি মণিপুরকে ভারতের অংশ মনে করেন না
Image

প্রধানমন্ত্রীকে উপর্যুপরি আক্রমণ রাহুলের, বললেন তিনি মণিপুরকে ভারতের অংশ মনে করেন না

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি উপর্যুপরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বুধবার লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, “মণিপুরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অশান্ত মণিপুরে তিনি একবারের জন্যও যাননি। অথচ তিনি দেশের অন্যত্র গিয়েছেন। সফর করেছেন। কেন মণিপুরে যাননি? কেন তাঁর মণিপুর যাওয়ার সময় হয়নি? তার কারণ উনি মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না।’’তাঁর সাংসদ পদ ফেরানোর জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। এরপর অনাস্থা বিতর্কে বক্তৃতা শুরু করেন তিনি। উর্দু কবি রুমির কথা উদ্ধৃত করে রাহুল গান্ধী বলেন, ‘‘রুমি বলেছিলেন, মন থেকে বলা কথাই মনে পৌঁছয়। আমিও আজ মাথা দিয়ে কথা বলব না, যা বলব মন থেকে বলব।’’ তবে একই সঙ্গে শাসক দলের উদ্দেশে বললেন, ‘‘চিন্তা নেই, আজ আদানি নিয়ে কথা বলব না। আজ আমি একটু অন্য বিষয়ে কথা বলব।’’ এরপর রাহুল যোগ করেছেন, ‘‘ভারত জোড়ো যাত্রা খুব বেশি ভেবে চিন্তে শুরু করিনি। ভেবেছিলাম যে দেশের জন্য আমি সব করতে পারি, ভেবেছিলাম আমি রোজ শারীরিক কসরত করি, যোগব্যায়াম করি। হাঁটা আর এমন কী ব্যাপার! কিন্তু সেই অহঙ্কার দু’দিনে ভেঙে গেল। রোজ সকালে ঘুম থেকে উঠতাম হাঁটুর ব্যথা নিয়ে। ভাবতাম আজ হাঁটতে পারব তো! ’’

রাহুল বলেছেন, “তারা ভারতকে মণিপুরে হত্যা করেছে। শুধু মণিপুর নয় তারা ভারতকে হত্যা করেছে। তাদের রাজনীতি মণিপুরকে হত্যা করেনি, মণিপুরে ভারতকে হত্যা করেছে। তারা মণিপুরে ভারতকে হত্যা করেছে।”

Releated Posts

প্রযুক্তি, সময়সীমা ও আস্থার উপর ভিত্তি করে তৈরি নতুন ফৌজদারি আইন: অমিত শাহ

পুদুচেরি, ৯ আগস্ট (আইএএনএস): নরেন্দ্র মোদি সরকারের প্রবর্তিত তিনটি নতুন ফৌজদারি আইন তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—প্রযুক্তি, নির্দিষ্ট সময়সীমা এবং…

ByByNews Desk Aug 9, 2026

সাহস থাকলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছাত্রদের হয়ে ধর্নায় বসুন রাহুল: কেন্দ্রীয় মন্ত্রী

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): রাঁচিতে চলা ছাত্র আন্দোলন নিয়ে ঝাড়খণ্ড সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয়…

ByByNews Desk Aug 9, 2026

পরিত্যক্ত ইসিএল আবাসন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার বঙ্গ পুলিশের এসটিএফের

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): রাতভর অভিযান ও তল্লাশি চালিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে আন্দাল থেকে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 9, 2026

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026
Scroll to Top