হর ঘর তরঙ্গা কর্মসূচিতে ৫ লক্ষএর বেশি পতাকা উত্তোলনের লক্ষ্য মাত্রা ত্রিপুরায়

আগরতলা, ৭ আগস্ট : স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোড়জোড় শুরু হয়েছে। এবছরও ১৩ থেকে ১৫ আগস্ট প্রধানমন্ত্রী প্রতি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার কথা বলেছেন।  এরই অঙ্গ হিসেবে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত প্রধান ডাকঘরে হর ঘর তিরঙ্গার একটি কাউন্টার খোলা হয়। সোমবার পোস্ট অফিস চৌমুহনীর পোস্ট অফিসে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন দলীয় কার্যকর্তাদের হাতে তিনি জাতীয় পতাকা তুলে দেন।   তিনি বলেন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি ঘরে ঘরে পতাকা তোলার জন্য মানুষের কাছে আহ্বান জানানো হচ্ছে। মানুষ যাতে পতাকা ক্রয় করতে সুবিধা হয় তার জন্য আগরতলা পোস্ট অফিসে একটি পতাকা বিক্রির কাউন্টার খোলা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৫ লক্ষের অধিক পতাকা উত্তোলন করার। সেই লক্ষ্য মাত্রা রাজ্য বাসী পূরন করে দেশের স্বাধীনতা দিবসকে মহা ধুমধামের সঙ্গে পালন করবেন বলে আশা ব্যক্ত করেন রাজীব ভট্টাচার্য।