News Flash

  • Home
  • দেশ
  • উদ্ধার নলবাড়ির নিখোঁজ বিজেপি নেতার মৃতদেহ
Image

উদ্ধার নলবাড়ির নিখোঁজ বিজেপি নেতার মৃতদেহ

নলবাড়ি (অসম), ৬ আগস্ট (হি.স.) : উদ্ধার হয়েছে নলবাড়ির নিখোঁজ বিজেপি নেতার মৃতদেহ। গত দুদিন থেকে নিখোঁজ ছিলেন নলবাড়ি জেলার শুকেকুচি এলাকার বিজেপি নেতা কন্দৰ্প বৰ্মণ। গতকাল সকালে টিহু নদীর তীরে উদ্ধার হয়েছিল নিখোঁজ কন্দর্প বর্মণের ওয়াগন-আর গাড়ি।

আজ ওই নদীর পাড়ে কচু বনে উদ্ধার হয় প্রাক্তন ছাত্রনেতা তথা প্রভাবশালী বিজেপি নেতা কন্দৰ্পের লাশ। কন্দর্প বর্মণ নলবাড়ি যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা দফতরের অবসরপ্ৰাপ্ত কৰ্মচারী ছিলেন। আজ তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ার পর পরিবারের পাশাপাশি তাঁর গৃহগ্রাম শালমারায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

পরিবার এবং স্থানীয়রা গতকালই অভিযোগ করেছিলেন কেউ একজন কন্দৰ্প বৰ্মণকে অপহরণ করেছে। তাঁর পত্নী বলেন, গতকাল দুপুরের কয়েকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু মোবাইল ফোন সুইচড অফ পেয়েছিলেন।

এদিকে নদীর পাড়ে কচু বন থেকে কন্দর্প বর্মণের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনা সম্পর্কে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ

Releated Posts

নিয়োগ পরীক্ষা নিয়ে ঝাড়খণ্ডে পড়ুয়াদের বিধানসভা অভিযান, সংস্কার ও সিবিআই তদন্তের দাবি

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে সোমবার ঝাড়খণ্ড বিধানসভার দিকে…

ByByNews Desk Aug 10, 2026

সরকারি ই-মার্কেটপ্লেসে বদলে গেছে সরকারি ক্রয়ের নিয়ম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): এক দশক আগে মাত্র ৪২২ কোটি টাকা পণ্য ও পরিষেবা লেনদেনের মোট মূল্য (জিএমভি)…

ByByNews Desk Aug 10, 2026

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top