News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডেঙ্গুর সঙ্গে  লড়তে ব্যর্থ মহকুমা হাসপাতালগুলি – আশীষ কুমার সাহা
Image

ডেঙ্গুর সঙ্গে  লড়তে ব্যর্থ মহকুমা হাসপাতালগুলি – আশীষ কুমার সাহা

আগরতলা, ৪ আগস্ট : ডেঙ্গুর সঙ্গে লড়তে ব্যর্থ মহকুমা হাসপাতাল গুলি। তাই রোগীকে রেফার করতে হচ্ছে জিবিপি হাসপাতালে। মহকুমা হাসপাতাল গুলিতে সঠিক পরিষেবা নেই বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। 

রাজ্যে  প্রভাব বিস্তার করছে ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন যদি জেলা হাসপাতাল গুলিতে স্বাস্থ্যপরিসেবা উন্নত হতো তাহলে প্রধান রেফারেল হাসপাতালে রেফারের প্রয়োজন হতো না। এতে বোঝা যায় রাজ্যে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকের অভাব রয়েছে। তিনি সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়েছেন, স্বাস্থ্য ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে সেগুলি সমাধান করে পরিকাঠামো উন্নত করা দরকার।  ডেঙ্গু আতঙ্ক থেকে  অবিলম্বে মানুষকে স্বস্তি দেখাযায়  তার জন্য মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীকে যা যা করার তা করা প্রয়োজন। পাশাপাশি এই দিন নিগমের বিরুদ্ধে আঙ্গুল তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে দিনের বেলাও মশার উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে আগরতলা শহরে। যার ফলে স্মার্ট সিটির কভার ড্রেনের কোন সুফল এখন পর্যন্ত আগরতলা শহরবাসী পাচ্ছে না। তাই আগরতলা শহরে এ সমস্যাগুলি সঠিকভাবে সমাধান করা দরকার। এবং স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে তিনি বলেন, ডেঙ্গুতে যাতে কোন রোগীর মৃত্যু না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top