News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের আনন্দবাজারে ছয়টি গরু উদ্ধার, বাজেয়াপ্ত গাড়ি, আটক এক
Image

ধর্মনগরের আনন্দবাজারে ছয়টি গরু উদ্ধার, বাজেয়াপ্ত গাড়ি, আটক এক

ধর্মনগর (ত্রিপুরা), ২ আগস্ট (হি.স.) : বুধবার ভোররাতে ধর্মনগরের আনন্দবাজারে নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা টিআর ০২ এল ১৫৩৫ নম্বরের একটি টাটা ম্যাজিক ভ্যান থেকে ছয়টি চোরাই গরু উদ্ধার করেছেন। গরু পাচারের অভিযোগে ভ্যানের চালক সলমান মিয়াঁকে আটক করেছে পুলিশ।

সলমান মিয়াঁর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, রামনগর বাজার থেকে সে ছয়টি বাছুরকে তার গাড়িতে করে ফটিকরায়ের তারাপুরের বাসিন্দা ফয়জুল মিয়াঁর কাছে নিয়ে যাচ্ছিল। সে নাকি এই প্রথম এ ধরনের গরু পাচারের কাজে এসেছে। গরুর মালিক ফয়জুল মিয়াঁ এবং তার বাড়ি ছাড়া আর কিছু সে জানে না বলে নাকি পুলিশকে প্রদত্ত বয়ানে বলেছে সলমান।

ধর্মনগর থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, টাটা ম্যাজিক ভ্যানকে তার বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলি বহন করার কোনও বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top