মুম্বাই, ২ আগস্ট (হি.স.): গায়কের গল্প এবার তুলে ধরবেন নায়ক ।এবার এরকমই ঘটনা ঘটতে চলেছে টলিউডে । গায়ক অরিজিৎ সিংয়ের গল্প এবার তুলে ধরবেন গায়ক ঋষভ ।
নিজের গ্রামের বাড়ি জিয়াগঞ্জে কেমন থাকেন অরিজিৎ সিং, সেখানে কি সে বাকি মানুষের মতোই সাধারণ? এবার সেই বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পীর জীবন তুলে ধরবেন অভিনেতা ঋষভ বসু । মুক্তি পেয়েছে সুনিধি চৌহানের কন্ঠে, অরিজিৎ সিং-এর কম্পোজিশনে নতুন গান ”বরখা” । এই গানের মিউজিক ভিডিওতেই মুখ্যভূমিকায় দেখা গিয়েছে ঋষভকে । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এই গান ।
এই মিউজিক ভিডিও নিয়ে ঋষভ বলেন, ”তখন সদ্য সদ্য আমার ওয়েব সিরিজটা মুক্তি পেয়েছে শ্রীকান্ত, সম্ভবত সেই ওয়েব সিরিজের কোনও এক গান দেখেই আমার লুক পছন্দ হয়েছিল অরিজিৎ সিং-র। তারপরেও ওঁর টিমের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়, কাজের কথাও বলা হয় ।”

