News Flash

  • Home
  • প্রধান খবর
  • জুলাইয়ে ভারতের জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেল ১১ শতাংশ, চলতি মাসে আয় ১.৬৫ লক্ষ কোটি টাকা
Image

জুলাইয়ে ভারতের জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেল ১১ শতাংশ, চলতি মাসে আয় ১.৬৫ লক্ষ কোটি টাকা

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): প্রায় ১১ শতাংশ বেড়ে জুলাই মাসে জিএসটি থেকে সরকারের আয় হয়েছে ১.৬৫ লক্ষ কোটি টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। জুলাই মাসে পণ্য ও পরিষেবা কর থেকে ১,৬৫,১০৫ কোটি টাকা সংগ্রহ করেছে ভারত। জুলাইয়ে জিএসটি থেকে মোট আয় হয়েছে ১.৬৫ লক্ষ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি রয়েছে ২৯,৭৭৩ কোটি টাকা। রাজ্যের সংগ্রহ এখানে ৩৭,৬২৩ কোটি টাকা।

আর ইন্টিগ্রেটেড জিএসটি থেকে সংগ্রহ হয়েছে ৮৫,৯৩০ কোটি টাকা। এর মধ্যে পণ্য আমদানি থেকে সংগৃহীত হয়েছে ৪১,২৩৯ কোটি টাকা। সেস থেকে সংগ্রহ হয়েছে ১১,৭৭৯ কোটি টাকা। অর্থমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত নিষ্পত্তির পরে জুলাই মাসে কেন্দ্র এবং রাজ্যগুলির মোট রাজস্ব সিজিএসটি-এর জন্য ৬৯,৫৫৮ কোটি টাকা এবং এসজিএসটি-এর জন্য ৭০,৮১১ কোটি টাকা।

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top