News Flash

  • Home
  • খেলা
  • আসন্ন নকআউট ফুটবল ঘিরে ফরোয়ার্ড ক্লাবের জোর প্রস্তুতি
Image

আসন্ন নকআউট ফুটবল ঘিরে ফরোয়ার্ড ক্লাবের জোর প্রস্তুতি

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২৮ জুলাই।।উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। ৩০ জুলাই থেকে শুরু হবে মহিলাদের সুপার লিগ ফুটবল। বি ডিভিশন ফুটবল টুর্নামেন্ট শেষ হবার পরেই শুরু হবে রাখাল শিল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট। আর এই নকআউট ফুটবল টুর্নামেন্টের পরেই শুরু প্রথম ডিভিশন সিনিয়র লীগ ফুটবল টুর্নামেন্টের আসর। তাই গুরুত্বপূর্ণ এই দুটি টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই অংশ নিতে যাওয়া সবকটি দল চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়েছে। প্রায় প্রতিদিনই চলছে এখন দলগুলির ফুটবলারদের জোরদার অনুশীলন। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এদিন সকালে নকআউট ও সিনিয়র ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে প্রশিক্ষক সুভাষ বোসের তত্ত্বাবধান দীর্ঘ সময় অনুশীলন করল রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী ক্লাব ফরওয়ার্ড এর ফুটবলাররা। গেল বছর নক আউটে রানার্স হয় ফরওয়ার্ড। এবছর তাদের টার্গেট নকআউটে  চ্যাম্পিয়ন হওয়ার সহ দ্বি মুকুট অর্জন করা। আর সেই লক্ষ্যমাত্রা কে সামনে রেখেই দল গঠন করলো ক্লাব কর্মকর্তারা। ইতিমধ্যেই মনিপুর থেকে নয়জন ও মিজোরাম থেকে একজন ফুটবলার ফরওয়ার্ড শিবিরে যোগ দেয়। স্থানীয় সহ বহির রাজ্যের ফুটবলারদের নিয়ে গত বেশ কিছুদিন ধরেই চলছে জোরদার অনুশীলন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top