News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনলাইন বিল প্রত্যাহারের দাবিতে বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী ব্যবসায়ীদের ডেপুটেশন
Image

অনলাইন বিল প্রত্যাহারের দাবিতে বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী ব্যবসায়ীদের ডেপুটেশন

আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : অনলাইনের মাধ্যমে গ্যাসের বিল পরিশোধ করার নিদের্শিকার বিরুদ্ধে সরব হয়েছেন বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী (পি.এন.জি) ব্যবসায়ীরা। অনলাইন বিল প্রত্যাহারের দাবিতে আজ লিচুবাগানস্থিত অল ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কমার্শিয়াল কনজিউমার্স এসোসিয়েশনের আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।

জনৈক ব্যবসায়ী জানিয়েছেন, টিএনজিসিএল–র পক্ষ থেকে প্রত্যেক মাসে ব্যবসায়ীদের কাগজের মাধ্যমে গ্যাসের বিল প্রদান করা হত।কিন্তু গত ১ সপ্তাহ পূর্বে টিএনজিসিএল–র পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে প্রতি ১৫ দিন অন্তর অনলাইনের মাধ্যমে গ্যাসের বিল পাঠানো হবে এবং অনলাইনে বিল পরিশোধ করতে হবে। পাশাপশি আরও জানিয়েছে, বিল পাওয়ার ৩ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, তা–না হলে ২ শতাংশ করে জরিমানা দিতে হবে।

তাঁদের অভিযোগ, রাজ্যের ৮০ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী অনলাইনে বিল পরিশোধ ও স্মার্ট ফোন ব্যবহার করতে জানেন না। তাছাড়া অনেকের কাছে দামি মোবাইলও নেই। তাই বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী ব্যবসায়ীরা আজ টিএনজিসিএল–র আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন।

তাঁদের দাবি, বর্তমানে প্রতি মাসে মাসে যে পদ্ধতিতে বিল দেওয়া হচ্ছে সেইভাবে পরিশোধ করার নিয়ম চালু থাকুক।

Releated Posts

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

এডিসি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, জিরানিয়ায় দলবদল, প্রচারে মেয়র

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top