News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিমলায় ভূমিধসে মৃত্যু দু’জনের, ভূমিধস ও বন্যার পর থেকেই নিখোঁজ ৩ জন
Image

শিমলায় ভূমিধসে মৃত্যু দু’জনের, ভূমিধস ও বন্যার পর থেকেই নিখোঁজ ৩ জন

শিমলা, ২৩ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় ভূমিধস ও বন্যায় বিগত ২৪ ঘন্টার মধ্যে প্রাণ হারালেন দু’জন। এছাড়াও ৩ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি, ওই ৩ জনের বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। এই নিয়ে হিমাচল প্রদেশে চলতি বছর বৃষ্টিজনিত কারণে মোট ১৫৪ জনের মৃত্যু হয়েছে।

প্রশাসন সূত্রের খবর, শিমলার কাছে কোটখাইতে ভূমিধসের পরে এক বয়স্ক নেপালি দম্পতির মৃত্যু হয়েছে, ভূমিধসের কবলে পড়ে তাঁরা কাঁচাবাড়ি। তাতেই দু’জনের মৃত্যু হয়। খালতু নল্লার (কোটখাই) রাস্তার পাশের বাজারের একটি অংশ ডুবে গিয়েছে এবং বেশ কয়েকটি দোকান-সহ একটি ভবন ধসে পড়েছে। এছাড়াও শিমলার রোহরুর বিশ্বানি গ্রামে এক দম্পতি এবং তাঁদের নাতি মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, তাঁদের বাড়ি জলের তোড়ে ভেসে যায়। এই ৩ জনের রবিবার সকাল পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top