News Flash

  • Home
  • দেশ
  • হরিশ্চন্দ্রপুরে ধানখেত থেকে তাজা বোমা উদ্ধার, আতঙ্ক এলাকায়
Image

হরিশ্চন্দ্রপুরে ধানখেত থেকে তাজা বোমা উদ্ধার, আতঙ্ক এলাকায়

হরিশ্চন্দ্রপুর, ২২ জুলাই (হি. স.) : মালদার হরিশ্চন্দ্রপুরে ৩টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা। শুক্রবার গভীর রাতে ইটভাটা সংলগ্ন ধানখেত থেকে তাজা বোমাগুলি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। এদিন বম্ব স্কোয়াডের তরফে বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পেছনেই একটি ইটভাটা রয়েছে। সেই ইটভাটার পাশে একটি ধানের জমিতে শুক্রবার গভীর রাতে সুতলি বোমার মতো বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ এলাকায় পৌঁছে তিনটি বোমা দেখতে পান। তৎক্ষণাৎ বোমাগুলি মাটির তলায় পুঁতে দেওয়া হয়। শনিবার সকাল থেকে এলাকায় মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী। পুলিশ জানিয়েছে, কে বা কারা ওই এলাকায় বোমা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026

মোদির নেতৃত্বে ভারতকে সেবা করা জীবনের অন্যতম বড় সম্মান: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র গতিশীল নেতৃত্বে ভারতকে…

ByByNews Desk Jun 13, 2026

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top