News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ দফা দাবীতে উচ্চশিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন যুব কংগ্রেস ও এনএসইউআইয়ের
Image

পাঁচ দফা দাবীতে উচ্চশিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন যুব কংগ্রেস ও এনএসইউআইয়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷  ৫ দফা দাবিতে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে ছাত্র সংগঠন এনএসইউআই ও যুব কংগ্রেস৷ শুক্রবার সংগঠনের এক প্রতিনিধিদল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এন এস ইউ আই নেতৃবৃন্দ বলেন এবছর উচ্চশিক্ষার সুযোগ থেকে অনেক ছাত্র-ছাত্রী বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ এসব বিষয় নিয়েই তারা উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাত করে এসব সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়েছেন৷ উচ্চশিক্ষা অধিকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করা হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে৷
উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা অভিযোগ নিয়ে প্রতিনিয়ত সরব হচ্ছে রাজ্যের ছাত্র সংগঠনগুলি৷ তাদের অভিযোগ বহু ছাত্র-ছাত্রী এখনো কলেজে ভর্তি হতে পারেনি৷তাই সমস্ত ছাত্র ছাত্রীর পছন্দের কলেজে ভর্তি সুনিশ্চিত করা, বি পি এল-দের ফি মুকুব করা, সাধারণ ডিগ্রী কলেজ ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শূন্যপদ পূরণ করা এবং ভর্তির ফি কমানো সহ ৫ দফা দাবিতে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস৷ শুক্রবার যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দেন৷ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমস্যাগুলি দ্রুত নিরসন করার দাবি জানান৷’

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top