News Flash

Image

পঞ্চায়েত ভোটে মৃত্যু নিয়ে হিসেব দাখিল মমতার

কলকাতা, ২১ জুলাই (হি. স.) : সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে কোথায়, কোন দলের, কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে বিতর্ক চলছে। শুক্রবার কলকাতায় তৃণমূলের শ্রদ্ধা দিবসে এর হিসেব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভো‍টের আগে থেকোই রাজ্যের নানা জেলায় শরিকি সংঘর্ষে লোকে হতাহত হচ্ছে। এদের সংখ্যা এবং ধলীয় আনুগত্য— দুই নিয়েই চলছে মতানৈক্য। ভোটে এবং থার পরে সংখ্যাটা বেড়েছে। এর বেশ কিছু ঘটনা হাইকোর্টেও গিয়েছে। মমতা উল্লেখ করেন, মৃতদের মধ্যে ১৮ জন তৃণমূলের, বিজেপির ৩ জন ও সিপিএমের ৩ জন রয়েছে। তাঁর দাবি, বিজেপি ঘটনা সাজিয়ে দিতে চাইছে। ভিডিও করে বাংলাকে অসম্মান করার চক্রান্ত করা হতে পারে বলেও দাবি মমতার।

পঞ্চায়েত ভোটের হিংসা নিয়েও মুখ খুললেন মমতা। তিনি বলেন, ‘ভোটের দিন ১৫ জনের মৃত্যু হয়েছে। ভোটের আগে থেকে আজ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৮ জন তৃণমূলের কর্মী। তৃণমূল কি তৃণমূলকে খুন করবে?’ ভোট-হিংসা নিয়ে মমতা বলেন, ভাঙড়, চাপড়া আর কোচবিহারেই শুধু গণ্ডগোল হয়েছে।

Releated Posts

ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় নিশ্চয়তা ও সংস্কারের কথা তুলে ধরলেন নির্মলা সীতারামন

টরন্টো, ২৭ আগস্ট (আইএএনএস): ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় অধিক নিশ্চয়তা এবং চলমান সংস্কারের কথা তুলে ধরে কানাডার…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা, বিহারে গণ্ডক নদীর জলস্তর নজরে

পটনা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার জেরে উদ্বেগ বেড়েছে বিহারে। দুই অঞ্চলের মধ্যে সংযুক্ত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে বন্যা: দিল্লিতে কন্ট্রোল রুম খুলল অন্ধ্রপ্রদেশ সরকার

অমরাবতী, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে আকস্মিক বন্যা পরিস্থিতির পর সতর্ক অন্ধ্রপ্রদেশ সরকার। নেপালের বন্যা ও ভূমিধসে রাজ্যের কোনও…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top