News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও, অভিষেককে শুধরে দিলেন মমতা
Image

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও, অভিষেককে শুধরে দিলেন মমতা

কলকাতা, ২১ জুলাই (হি. স.) : রাজ্যের বিভিন্ন ব্লকে সমস্ত বিজেপি নেতার বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক বদলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তৃণমূলের শ্রদ্ধাদিবসে শহিদের মঞ্চ থেকে সারা রাজ্যে, জেলায় জেলায়, ৩৪১ ব্লকে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট সকাল ৬টা থেকে কর্মসূচি শুরুর ডাক দেন তৃণমূল সেকেন্ড-ইন-কম্যান্ড।

অভিষেক বলেন, ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষের পরই বলতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিষেক বলেছে গোটা রাজ্য, আমি বলব ব্লকে করতে। বুথ হিসেবে নয়। আর যার বাড়ি ঘেরাও করবে বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। যাতে বাড়ির লোকের অসুবিধা না হয়। যাতে কেউ বলতে না পারে তাঁকে অবরুদ্ধ করা হয়েছে। এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ। সেভাবেই যেন করা হয়।”

মমতার এই নির্দেশ মেনে নেন অভিষেক পরে বলেন, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন। তবে বাড়িতে বয়স্ক কেউ থাকলে, ছেড়ে দেবেন। শান্তিপূর্ণভাবেই সবটা করতে হবে। ৫ অগস্ট গণঘেরাও কর্মসূচির ঘোষণা নেত্রীর অনুমতি নিয়ে করলাম। তবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না।

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top